Home রাজনীতি এনসিপিসহ তিন দলের নির্বাচনি জোট ঘোষণা বিকেলে

এনসিপিসহ তিন দলের নির্বাচনি জোট ঘোষণা বিকেলে

A+A-
Reset

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গঠন করছে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আজ দুপুরে এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ৷ বিকেল ৪টায় ডিআরইউতে এই সংবাদ সম্মেলন হবে৷” এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলেও এতে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা