Home সারাদেশ কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল! আটক- ৩

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল! আটক- ৩

A+A-
Reset

দিদারুল ইসলাম (ঈদগাঁও) কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলে হয়।
এতে অংশকারী ৩ জনকে আটক করেছে পুলিশ।

১০ নভেম্বর উক্ত ঝটিকা মিছিলটি ককসবাজার কলাতলীতে একটি গলিতে হয়েছিল।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস দৈনিক মিল্লাত প্রতিবেদক কে জানান, বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সনাক্ত হওয়া প্রথম সারির ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশের আরেকটি সূত্র বলছে, মিছিলের অংশগ্রহণ কারীদেরকে আটক করার লক্ষ্যে দিনব্যাপী চালানো পৃথক অভিযানে মিছিলে অংশ নেয়া কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক হানিফ, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল ও সমিতিপাড়ার আওয়ামীলীগ নেতা মোস্তাক কে আটক করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইলিয়াছ খান জানিয়েছেন, এ বিষয়ে ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। যেখানে অজ্ঞাত নামা আসামী রয়েছে একাধিক।

সকালে লোক জন খুবই কম থাকে সেই সুবাদে শহরের কলাতলী সড়কে তাও একটি গলিতে
উক্ত মিছিলটি করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। মিছিল টি কলাতলী ডিভাইন ইকো রিসোর্টের গলি থেকে শুরু হয়। এতে অংশ নেয় ৩০ থেকে ৪০ জন।

এদিকে আটককৃতদের মিছিলে অংশ নেয়ার বিষয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানান মন্তব্য করছেন অনেকেই । একটি পক্ষের দাবী আটককৃতরা মিছিলে ছিলো না আবার আরেকটি পক্ষের দাবী আটককৃতদের নেতৃত্বেই হয়েছে উক্ত মিছিলটি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা