Home সারাদেশ কক্সবাজারে কোটি টাকার খাস জমি ফের কার ইশারায় নির্মাণ কাজ শুরু করলো

কক্সবাজারে কোটি টাকার খাস জমি ফের কার ইশারায় নির্মাণ কাজ শুরু করলো

A+A-
Reset

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজার প্রাণ কেন্দ্রে কোটি টাকার খাস জায়গায় ভূমি অফিস আদেশ অমান্য করে রাতের আঁধারে পুনরায় স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

২ অক্টোবর গভীর রাতে বাজারের কবিরাজ সিটি সেন্টারের পেছনে এ দৃশ্য চোখে পড়ে। এ নিয়ে সচেতন ব্যবসায়ীরা প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।

সরজমিনে গিয়ে দেখা যায় , গভীর রাতে কতিপয় রোহিঙ্গা ভাড়াটিয়ার প্রহরায় অভিযোগ উঠা স্থানে পুনরায় নির্মাণ কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান ,রাতে যাওয়া সময় দেখতে পান চিহ্নিত কয়েক ভাড়াটিয়ার উপস্থিততে অন্ধকারের মধ্যে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

ইতিপূর্বে উক্ত স্থানে কোটি মূল্যের তিন শতক সরকারি খাস জায়গা রয়েছে মর্মে অভিযোগ উঠলে ঈদগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার উক্ত স্থানে সাইনবোর্ড টাঙ্গাতে গেলে নির্মাণ কাজে জড়িতরা বাঁধা দেয়।

পরে তাদের নোটিশ দিয়ে পরিমাপ না করা পর্যন্ত কাজ বন্ধ করতে বলে। এতদসংক্রান্ত সংবাদ স্থানীয় গণমাধ্যম কর্মীরা ফলাও করে প্রকাশ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।

এতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার প্রাথমিক পরিমাপ করে নির্মাণ কাজে জড়িতদের চূড়ান্ত পরিমাপ না করা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেন। কিছু দিন কাজ বন্ধ রাখার পর শনিবার রাতের আঁধারে পুনরায় কাজ শুরু করে ভাড়াটিয়াদের প্রহরায়।

বাজারের সচেতন ব্যবসায়ীদে প্রশ্ন অভিযোগ উঠা জায়গার মালিক যদি তারা হয়ে থাকে তবে রাতের আঁধারে কেন কাজ করতে হবে। তারা অবিলম্বে মূল্যবান এ খাস জায়গাটি উদ্ধারের দাবি জানান।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার দৈনিক মিল্লাত প্রতিবেদক কে জানান, তাদের কাজ বন্ধ রাখতে বলেছিলাম পরিমাপ শেষ না করা পর্যন্ত। ইতিমধ্যে তিনি সরকারি সার্ভেয়ারের মাধ্যমে পুনরায় পরিমাপ চেয়ে উক্ত জায়গার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর প্রতিবেদন পাঠিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোমলতানার সাথে কথা হলে তিনি উক্ত নির্মাণ কাজ বন্ধে তড়িৎ পদক্ষেপ নেবেন জানান।

প্রসঙ্গত, গত প্রায় এক বছর পূর্ব থেকে জিনিয়াস এফজি নামের এক ডেভেলপার কোম্পানি স্থানীয় বাশু দে’র স্বত্বীয় জায়গায় চুক্তিভিত্তিক বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু করে। বাজার ব্যবসায়ীদের অভিযোগ ,ওই জায়গার সাথে তিন শতক সরকারি খাস জায়গাও সাথে দখল করে তাতে স্থাপনা নির্মাণ শুরু করে প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা