Home সারাদেশ গভীর সমুদ্রে পাচারকালে বোট সহ ১৫৩ ভিকটিম ও ১৫ জন দালাল আটক

গভীর সমুদ্রে পাচারকালে বোট সহ ১৫৩ ভিকটিম ও ১৫ জন দালাল আটক

A+A-
Reset

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ কোস্ট গার্ড সুত্র জানায়,১মার্চ মধ্যরাত ৩টায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান উক্ত সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চলাকালীন আভিযানিক দল ১টি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়।

আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী-পুরুষ ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করে।
উদ্ধারকৃতরা হলেন- কক্সবাজার বাহারছড়া ১নং ওয়ার্ডের আব্দুল গফ্ফারের ছেলে নজরুল (৩৫), আব্দুল গফুরের ছেলে মোঃ হানিফ (৩১),৬নং এর মহিন উদ্দিনের ছেলে মোঃ সোহেল (২৫),২নং এর আলী আহমদের ছেলে মোঃ আকতার (২৮), টেকনাফের শামসুল আলমের ছেলে মোঃ ভূট্টুো (২৭), রামু দক্ষিণ মিঠাছড়ির নুর মোহাম্মদের ছেলে এরশাদুল করিম (২২), জামাল পুরের সুরাদা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মুজিবুর রহমান (৪০), ভোলা চরফ্যাশনের ওসমানগঞ্জ জনতা বাজারের মহি উদ্দিন মুন্সীর ছেলে মোঃ রবিউল হাসান (৩০), জাদিমোড়া ২৭নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১০-এর বাসিন্দা জামাল হোসেনের ছেলে মোঃ ইউসুফ (২০), থাইংখালী ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের দিল মোহাম্মদ এর ছেলে শওকত আলী (২১), জামতলী ক্যাম্প-১৫, ব্লক-এফ- এর বাসিন্দা আব্দুল হকের ছেলে এনামুল হক (১৭), কুতুপালং ক্যাম্প-১, ব্লক- ই/১ এর বাসিন্দা ইলিয়াছের ছেলে ‎আইয়ুব (৩৩),কুতুপালং ক্যাম্প-১৯, ব্লক- সি/১৭ এর বাসিন্দা ইউনুসের ছেলে জুবায়ের (২৬), কুতুপালং ক্যাম্পের-১৯, ব্লক- সি/১৭ এর বাসিন্দা নুর ইসলামের পুত্র এনায়েত উল্লাহ (৪২) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার দিশানিয়ার মোঃ ইউনুছ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫)সহ ১৫জন মানব পাচারকারীকে দালাল আটক করা হয়।

‎উদ্ধারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

‎বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা