জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশ আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশ তুলে দেন কমিশনের প্রতিনিধিরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সুপারিশ হস্তান্তরের পর জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত জানাতে আজ বিকেল ২টায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রিয়াজ।

Related posts

পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ভারত থেকে আমদানি করা চালে আফলাটক্সিন, ৯৫০০ টন বিতরণ বন্ধ