হামাস ইসরাইলি ১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস জানিয়েছে, তারা আরো একজন ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে এবং ‘পরিস্থিতি অনুকূল হলে’ রোববারের পরে যে কোনো সময় তা হস্তান্তর করা হবে। কারণ, উভয় পক্ষই গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে।

গ্রুপটি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ‘আজ আল-কাসসাম ব্রিগেড চলমান অনুসন্ধান অভিযানের সময় একজন ইসরাইলি বন্দীর মরদেহ খুঁজে পেয়েছে’।

যদি হস্তান্তর করা হয়, তাহলে গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি হবে ১৩তম মৃত জিম্মি যাকে হামাস ফিরিয়ে দিয়েছে।

Related posts

ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ

শিক্ষায় বিনিয়োগ ও সামরিক সেবার বাধ্যবাধকতা বাতিলের দাবিতে জার্মানিতে জেন জি বিক্ষোভ

জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০