Home সারাদেশ কক্সবাজারে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

কক্সবাজারে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

A+A-
Reset

দিদারুল ইসলাম, (ঈদগাও) কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ অক্টোবর শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরতলীর রেল ক্রসিং এলাকায় একটি ঝোপে মৃতদেহটি দেখতে পায় মাদ্রাসা পড়ুয়া কিশোররা।

পথচারীরা জানান, সকালে একদল মাদ্রাসাপড়ুয়া কিশোর ওই স্থানে ফুটবল খেলতে যায়। এসময় প্রধান সড়কের দক্ষিণ পাশের রেললাইনের অদূরে ঝোঁপের মধ্যে মৃতদেহটি দেখতে পায় উক্ত কিশোররা। পরে বিষয়টি তারা এলাকাবাসীকে জানায়। মৃতদেহের অবস্থান নিশ্চিত হয়ে লোকজন ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা দৈনিক মিল্লাতকে জানান মৃতদেহটি অনেকটা পঁচে গেছে। মনে হচ্ছে চার-পাঁচ দিন আগে মারা গেছে। তবে পকেটে বহু অহেতুক কাগজপত্র রয়েছে। তাতে মনে হচ্ছে লোকটি ভারসাম্যহীন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে মৃতদেহটি অজ্ঞাত। পরিচয় সনাক্ত বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা