ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের

ইসরায়েলি বাহিনী গাজা অভিমুখী আরও বেশ কয়েকটি নৌযানকে আটকে দেওয়ার পর, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একে ‘জলদস্যুতার’ ঘটনা বলে এর নিন্দা জানিয়েছে।

দেশটি এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে, এতে বেশ কয়েকজন তুর্কি আইনপ্রণেতাও রয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তুরস্ক এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্রিডম ফ্লোটিলার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় হস্তক্ষেপ জলদস্যুতা।’

দেশটি এই ঘটনাকে ‘তুর্কি নাগরিক ও সংসদ সদস্যসহ কর্মীদের ওপর আক্রমণ’ হিসেবে অভিহিত করেছে।

Related posts

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান