47
ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে সফররত প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।