Home আজকের মিল্লাত পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘চালাকি’ না করার সতর্কতা

পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘চালাকি’ না করার সতর্কতা

A+A-
Reset

ইরানের পিকঅ্যাক্স পর্বতে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে কোনো ধরনের ‘চালাকি’ না করে সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) রিপাবলিকান পার্টির মধ্যবর্তী সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, পিকঅ্যাক্স এলাকায় যুক্তরাষ্ট্র কিছু তৎপরতা লক্ষ্য করেছে। ইরানকে কোনো ধরনের চালাকি না করার পরামর্শ দিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় দেশটির ওপর ‘অত্যন্ত কঠোর’ হামলা চালানো হবে।

ইরানের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই পিকঅ্যাক্স পর্বতের অবস্থান। এলাকাটি মূলত দুটি গভীর সুড়ঙ্গ কমপ্লেক্স নিয়ে গঠিত একটি সুরক্ষিত সামরিক স্থাপনা হিসেবে পরিচিত।

এর আগে গত জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। সর্বশেষ বক্তব্যে তিনি আবারও ওই স্থাপনা নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা