Home আজকের মিল্লাত ইরানের বিরুদ্ধে জয় হলে দ্রুত কমবে তেলের দাম: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে জয় হলে দ্রুত কমবে তেলের দাম: ট্রাম্প

A+A-
Reset

ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত জয়’ অর্জিত হলে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম খুব দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তেলের দাম কমার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের খুচরা মূল্য গ্যালনপ্রতি ৩ ডলারে নেমে আসতে পারে। পরবর্তী সময়ে এই দাম আরও কমে ২ ডলারের নিচে নামবে বলেও তিনি দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তেলের দামে এই পতন খুব দ্রুতই ঘটবে। একইসঙ্গে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না—নিজের এ অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা