Home সারাদেশ পর্যটক এক্সপ্রেসের গার্ড-ব্রেক বগি থেকে পড়ে রেলের মাষ্টার গুরুতর আহত

পর্যটক এক্সপ্রেসের গার্ড-ব্রেক বগি থেকে পড়ে রেলের মাষ্টার গুরুতর আহত

A+A-
Reset

দিদারুল ইসলাম (ঈদগাঁও) কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের গার্ড-ব্রেক বগি থেকে পড়ে এক রেলের মাষ্টার ইকবাল হোসেন।গুরুতর আহত হয়েছেন।

তিনি রেলওয়ের লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার। সেই ট্রেনে করে কক্সবাজার যাচ্ছিল।

১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে। গার্ড-ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। ট্রেনের সবচেয়ে পেছনের বগি এটা।

চট্টগ্রামের জানালি হাট স্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন মিল্লাত প্রতিবেদক কে বলেন, কালুরঘাট সেতুতে ট্রেনের গতি কম থাকে। তারপরেও দুর্ঘটনাবশত লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন চলন্ত ট্রেন থেকে পড়ে যান।

তিনি আরো জানান, ট্রেন থেকে সেতুর ওপর পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন ইকবাল হোসেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস সকাল সোয়া ছয়টায় ঢাকা থেকে ছেড়ে আসে। এরপর চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রামের শতবর্ষী কালুরঘাট সেতুতে ট্রেনের গতি ঐ সময় সর্বোচ্চ ১০ কিলোমিটার।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা