Home বিশ্ব ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

A+A-
Reset

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার বলেছেন, ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না।

এর একদিন আগে ইসরাইলি পার্লামেন্ট নেসেটের সদস্যরা ওই অঞ্চল সংযুক্ত করার পথ সুগম করতে দু’টি বিল অনুমোদনের পক্ষে ভোট দেন।

তেল আবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ভ্যান্স বলেছেন, ‘যদি এটি রাজনৈতিক কৌশল হয়ে থাকে, তাহলে এটি ছিল অত্যন্ত নির্বুদ্ধিতাপূর্ণ একটি কৌশল এবং আমি ব্যক্তিগতভাবে এতে কিছুটা অপমানিত বোধ করছি।’

ইসরাইল সফর শেষে তিনি আরও বলেছেন, ‘পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা হবে না। ট্রাম্প প্রশাসনের নীতি হলো, ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না এবং আমাদের এই নীতিই অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা