Home বিশ্ব মুসলিম শিল্পীর তৈরি প্রতিমায় পূজা করছে এইচআইভি আক্রান্ত শিশুরা

মুসলিম শিল্পীর তৈরি প্রতিমায় পূজা করছে এইচআইভি আক্রান্ত শিশুরা

A+A-
Reset

সম্প্রীতির অনন্য নজির দেখালো পশ্চিমবঙ্গ। সেখানে একটি মণ্ডপে ঠাঁই পেয়েছে মুসলিম শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা, আর তা দিয়ে পূজা করছে এইচআইভি আক্রান্ত শিশুরা।

অসুস্থ শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা দেওয়ার লক্ষ্যে এই কাজটি করছে দক্ষিণ ২৪ পরগনার আপনজন আন্দনঘর দুর্গাপূজা কমিটি।

জানা যায়, এই পূজায় দুর্গা প্রতিমা তৈরি করেছেন এক মুসলিম শিল্পী, নাম আব্দুল্লাহ। তার হাতের তুলির টানে রূপ পেয়েছে দুর্গা প্রতিমা। আর সেটি দিয়েই চলছে সার্থক দুর্গাপূজা।

বহু বছর ধরে অনাথ এইচআইভি আক্রান্ত বাচ্চাদের নিয়ে কাজ করছে আপনজন আন্দনঘর। তারা লক্ষ্য করে, পূজা-পার্বণ এলেও এ ধরনের বাচ্চাদের সাধারণত ঘরেই থাকতে হয়। তাই তারা সিদ্ধান্ত নেয়, এইচআইভি আক্রান্ত বাচ্চাদের নিয়ে পূজা করবে এবং একজন মুসলিম শিল্পীর তুলির টানে প্রাণ পাবে দুর্গা প্রতিমা। যদিও এই পূজার কোনো থিম নেই। তাদের লক্ষ্য সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সেই দুর্গাপূজা উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রশিল্পী সমীর আইচ। তিনি বলেন, আমি প্রতিবছর এই পূজায় আসি। কারণ, এখানে এসে এই শিশুগুলোর মুখ দেখলে যে আনন্দ, তার তুলনা নেই। সমাজে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এরা যে কাজ করছে, এটাই তো বড় পাওনা তাদের। কলকাতার বিভিন্ন স্থানে বড় বড় পূজায় গেলেও এই অনুভূতিটা পাওয়া যাবে না।

এবারের পূজায় উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থিত ইতালির দূতাবাসের ডেপুটি হাইকমিশনার রিকোডে ডেলকোস্টা। এই পূজায় এ নিয়ে দ্বিতীয়বার এলেন তিনি। ডেলকোস্টা জানান, পূজায় উপস্থিত থেকে আমি খুব আনন্দিত। এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে পূজা উপভোগ করেছি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা