Home জাতীয় ভোটাধিকার প্রয়োগ করেছি কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না: ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদুল

ভোটাধিকার প্রয়োগ করেছি কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না: ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদুল

A+A-
Reset

ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে ভোটদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাকস্বাধীনতাকে হরণ করার নতুন খেলার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই। কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না।’ যাঁরা এখনো ভোট দিতে আসেননি তাঁদেরকে ভোট দিতে আসার আহ্বান জানান তিনি।

আবিদুল ইসলাম অভিযোগ করে বলেন, দুপুরে অমর একুশে হল এবং রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় সেগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আবিদুল ইসলাম আরও বলেন, ডাকসুর নির্বাচনী আচরণবিধিতে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়ে স্পষ্ট উল্লেখ থাকলেও গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো কিছু প্রকাশ করার আগে যাচাই বাছাই করতে হবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা