Home আজকের মিল্লাত সাংবাদিক আলিফ হত্যা ও জহিরুলের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা ও জহিরুলের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

A+A-
Reset

মো. মমিনুল ইসলাম :

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যার বিচার এবং গাজীপুরের শ্রীপুরে দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর থানা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে গাজীপুর জেলা ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত ও যথাযথ যাচাইয়ের আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের হয়রানি বন্ধ এবং স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তাঁরা আরও বলেন, সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা