17
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান।
সফরকালে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি সংসদীয় কূটনীতি, আন্তঃসংসদীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তার আলোচনা হওয়ার কথা রয়েছে।
চার দিনের সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।