Home জাতীয় ৮ টুকরো করে সৌদি প্রবাসীকে খুন : মূল অভিযুক্ত পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার

৮ টুকরো করে সৌদি প্রবাসীকে খুন : মূল অভিযুক্ত পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার

A+A-
Reset

রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মুকাররমের খণ্ডিত মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত তাছলিমা আক্তারকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৮ মে এ ঘটনায় তাছলিমা আক্তারের বোন এবং তার মেয়েকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল র‌্যাব। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে বলে দাবি করে বাহিনীটি।

র‌্যাবের তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও সৌদি প্রবাসী মুকাররম পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ডের শিকার হন। পাঁচ লাখ টাকার বেশি আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে পরকীয়া প্রেমিকা ও তার সহযোগীরা তাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে রাজধানীর মান্ডা এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, হত্যার পর মরদেহ ৭ থেকে ৮ টুকরো করা হয়। তবে উদ্ধারকালে মাথা পাওয়া যায়নি।

এর আগে রোববার (১৮ মে) দুপুর দেড়টার দিকে মুগদা থানার পুলিশ মান্ডা ১ম গলি এলাকার আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন অংশ পলিথিনে মোড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়, হত্যার পর মরদেহ টুকরো করে অন্য কোথাও থেকে এনে ভবনের বেজমেন্টে ফেলে রাখা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি পিবিআই ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের কাজ শুরু করে। তদন্তের একপর্যায়ে সৌদি প্রবাসী মুকাররমের পরিচয় নিশ্চিত হয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা