Home সারাদেশঢাকা টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

A+A-
Reset

গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন এলাকায় টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।

নিহতদের একজন মো. নাঈম। তিনি কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা করতেন। অপর যুবক নাঈমের বন্ধু বলে স্থানীয়রা ধারণা করছে। তবে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

নাঈমের খালাতো ভাই আব্দুর কাদির জানান, রাত ৮টার দিকে জরুরি কাজ আছে বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হয় নাঈম। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দুইজনের মরদেহের মধ্যে নাঈমের পরিচয় শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা