Home সারাদেশ কউক’র আইন অমান্য করে বহু তলভবন নির্মাণ

কউক’র আইন অমান্য করে বহু তলভবন নির্মাণ

A+A-
Reset

এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার পৌরসভায় কউক’র আইন অমান্য করে বহু তলভবন নির্মাণ করায় কউক বরাবর অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

৯ ডিসেম্বর উন্নয়ন কর্তৃপক্ষের নিকট অভিযোগ সুত্রঃ জানা গেছে অত্র পৌরসভার মধ্যম টেকপাড়াস্থ কালুর দোকানের সড়কের বড় পুকুরের সামনে জনৈক শহিদুল্লাহ ও নুর হোসেন নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ করে আসছে।
পৌরসভা টেকপাড়ার মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় বহুতল ভবন নির্মাণের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, অগ্নিকাণ্ডের মত মারাত্মক দুর্ঘটনা ও যাতায়াতের অসুবিধা হবে ।
তাছাড়াও পানি নিষ্কাশনের জন্য পৌরসভা কর্তৃক নির্মিত ড্রেনস পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে উক্ত বিল্ডিংটি নির্মাণ করতেছে।

অভিযোগের ভিত্তিতে কউক কর্তৃপক্ষ হতে লোকজন উক্ত ভবন নির্মাণ সরজমিনে তদন্ত করেছে এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, আমাদের নিয়মের বাইরে কোন কাজ করতে দেওয়া হবে না।
এলাকা সুত্র জানা গেছে, মাত্র ৮ কড়া জায়গায় কি ভাবে উন্নয়ন কর্তৃপক্ষ অনুমতি দিল?
তাও এত ছোট জায়গায় বহুতল ভবন নির্মাণ করেছে?

এলাকাবাসীর বলেন , তদন্ত উক্ত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা