Home সারাদেশ কক্সবাজারে মারধর এর ঘটনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

কক্সবাজারে মারধর এর ঘটনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

A+A-
Reset

দিদারুল ইসলাম, ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজারঃ ঈদগাঁওতে ইউপি মেম্বারসহ ৭ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে ।

৪ অক্টোবর ঈদগাঁও থানায় মামলাটি রুজু করা হয়।
উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালির ছড়ায় এক কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় কক্সবাজার দ্রুত বিচার আদালতে দায়ের দায়েরকৃত ফৌজদারী দরখাস্ত আমলে নিয়ে ঈদগাঁও থানাকে নিয়মিত মামলা হিসাবে রুজু করার নির্দেশ দেন বিচারক ৷
ঈদগাঁও উপজেলা আওয়ামী যুব লীগের সিনিয়র সহ সভাপতি ও ৫ নং ওয়ার্ডের মেম্বার মাহমুদুল হাসান মিনারকে প্রধান আসামী করে দায়েরকৃত এ মামলায় অন্যান্য আসামীরা হলেন, উপজলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জমিল উদ্দীন শাম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হুমায়ুন কবির হিমু, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও কমিউনিটি পুলিশের সেক্রেটারী কাইয়ুম উদ্দীন, নেছারুল হক এবং মোঃ আলম প্রকাশ মাইত্যা প্রমূখ।

পেকুয়া শহীদ জিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের শিক্ষক ও ভিকটিম আলমগীর চৌধুরী বলেন, অবৈধ বার্মিজ গরু পাচার এবং বালি উত্তোলনের বিষয়ে অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি নিউজ ফেসবুক আইডিতে শেয়ার করেন তিনি এতে ক্ষুব্ধ হয়ে গত ২৬ সেপ্টেম্বর বিকেলে উপরোক্ত আওয়ামী লীগ নেতারা কালির ছড়া বাজারে তাকে বেধড়ক মারধর ও আহত করেন। এ ঘটনায় আদালতের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার ( ২ অক্টোবর ) ঈদগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়।

কিন্তু প্রধান আসামী ও ইউপি মেম্বার মিনার বলেন, এ ঘটনায় তিনি প্রত্যক্ষদর্শী মাত্র। মামলার সাক্ষীরা তাকে নির্দোষ প্রমান করবেন বলেও দাবী করেন তিনি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি ) ফরিদা ইয়াছমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা